আগস্ট ১৫, ২০২৬, ০৫:৪২ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিরাশিতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার এই কর্মসূচি পালন করা হয়।চিরিরবন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া। এছাড়া সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. মজিবর রহমান শাহ।
দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন