আগস্ট ২০, ২০২৬, ০১:১২ পিএম
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন দলীয় নেতাকর্মীরা। হাকিমপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে নিম গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে পুরো চত্বরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালান নেতাকর্মীরা।পরিবেশ সুরক্ষায় গৃহীত এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন উপস্থিত ছিলেন।
তারা তৃণমূল পর্যায়ে এমন পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান।অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন এবং দলীয় নেতা আজমসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন