মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর লায়ন্স ক্লাবের ফ্রি হোমিও চিকিৎসা

মো: মামুনুর রশিদ

অক্টোবর ৬, ২০২৬, ০৩:৪৫ পিএম

দিনাজপুর লায়ন্স ক্লাবের ফ্রি হোমিও চিকিৎসা

ছবি: দিনাজপুর টিভি

অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে দিনাজপুরে দিনব্যাপী বিনামূল্যে হোমিও চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স মোড়ের লায়ন্স ভবনে দিনাজপুর লায়ন্স ক্লাবের নিজস্ব উদ্যোগে এই সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।

দিনাজপুর লায়ন্স ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই চিকিৎসা ক্যাম্পে দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা দেন হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মো. আব্দুল হান্নান। কর্মসূচির উদ্বোধনী ও সেবা প্রদান পর্বে দিনাজপুর লায়ন্স ক্লাবের কার্যনির্বাহী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেন দিনাজপুর লায়ন্স ক্লাবের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ মো. শাহ আলম, ক্লাবের পরিচালক লায়ন মো. সাইদুর রহমান, পরিচালক লায়ন মো. রেজোয়ান হোসেন চৌধুরী রানা এবং পরিচালক লায়ন মো. রফিকুল আমিন বাবু। এছাড়াও কার্যক্রমে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুস সবুর সরকার ও কার্যালয় সহকারী আনোয়ার হোসেন।