অলিউর রহমান মিরাজ
অক্টোবর ১৯, ২০২৫, ০২:১৫ পিএম
দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, চলতি মৌসুমে এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৮০ জন কৃষককে সবজি চাষের জন্য ৯ প্যাকেট বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রেজওয়ানুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাব সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।