শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি হাসান, সম্পাদক আহসানুল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ১০:২৭ পিএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি হাসান, সম্পাদক আহসানুল

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির (বাপাকস) দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে এ কে এম হাসান নূর জামান এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আহসানুল হক সরকার নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচনের ভোটগ্রহণ চলে।

এবারের নির্বাচনে শুধু সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির বাকি পদগুলোর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে এ কে এম হাসান নূর জামান ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয় কুমার অধিকারী পেয়েছেন ২৬ ভোট।

দিনাজপুরের ১৩টি উপজেলা থেকে মোট ৮২ জন ভোটারের মধ্যে ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু তাহের মোঃ নূর ই আলম চৌধুরী এবং সদস্য মোঃ আবু তাহের ও আব্দুল মান্নাফ শাহ।

নব-নির্বাচিত ৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি:

  • সভাপতি: এ কে এম হাসান নূর জামান

  • সহ-সভাপতি: মোঃ ইয়াকুব আলী

  • সাধারণ সম্পাদক: মোঃ আহসানুল হক সরকার

  • যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ আলী

  • সহ-সাধারণ সম্পাদক: প্রদীপ কুমার রায়

  • সাংগঠনিক সম্পাদক: মোঃ রাসেল হোসেন তালুকদার

  • অর্থ সম্পাদক: মোঃ ওমর ফারুক