সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৩৫ পিএম

শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেডের (রেজিঃ নং-১২৭) ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) এক আনন্দমুখর পরিবেশে এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুল মজিদ সরকার, মোঃ শাহ মখদুম এবং এলাকার সমাজসেবক মনিরুজ্জামান।সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মোঃ ফরিদ হোসেন।

প্রধান অতিথি মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল নব-নির্বাচিত সভাপতি মোঃ আইনুল হক, সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আইয়ুব আলী, কার্যনির্বাহী সদস্য মোঃ হাসান আলী, মোঃ আব্দুল মজিদ, মোঃ আজাহার আলী বাবু ও মোঃ রেজাউল ইসলামকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শপথ পাঠ করান।

এর আগে, সমিতির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সাজেদুর রহমান সাজু এবং সহকারী নির্বাচন কমিশনার জাহিদ হাসান, আমিনুল ইসলাম, মোসলেম উদ্দিন বাবু, মোঃ সিরাজ ও ডাঃ জসিম উদ্দিনকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মতিয়ার রহমান।