নভেম্বর ২, ২০২৫, ০৬:৩৩ পিএম
ধর্ম যার যার, উৎসব সবার"—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপী প্রতিবছরের মতো এবারও শারদীয় পুনর্মিলনী ও মাসিক শ্রোতার আসরের আয়োজন করেছে। শনিবার (১ নভেম্বর) রাতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নবরূপীর সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবরূপীর আরেক সহ-সভাপতি মানস ভট্টাচার্য্য।
এ সময় নবরূপীর সুরবাণী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, দপ্তর সম্পাদক মো. আকবর আলীসহ নবরূপীর সদস্যবৃন্দ, শিল্পী ও অতিথিরা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে মো. নাজমুল হক বলেন, "নবরূপী একটি অসাম্প্রদায়িক চেতনার সংগঠন। নবরূপী সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।"ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ বলেন, "নবরূপী অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চায় বিশ্বাসী। এটি শুধু একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান নয়, বরং শিল্পী গড়ার কারখানা। আপনাদের সন্তানকে সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করুন।"
অনুষ্ঠানের শেষে একটি সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। নবরূপীর সংগীত সম্পাদক ফরহাদ আহম্মেদের পরিচালনায় সংগীত পরিবেশন করেন গুনগুন রায়, শফিকুল ইসলাম বকুল, লুবাবা সানজিদা ও কারিশমা রায় ক্ষমা। তবলায় সংগত করেন অলোকেশ অধিকারী ও নোটন সরকার এবং গিটারে ছিলেন নবরূপীর প্রশিক্ষণ সম্পাদক রাকিব হাসান রানা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনোয়ার হোসেন আঙ্গুর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন