রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দীর্ঘ ৪৬ বছর পর দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডাঃ জাহিদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৬:২৩ পিএম

দীর্ঘ ৪৬ বছর পর দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডাঃ জাহিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুরের দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। ১৯৭৯ সালের পর এই আসনে দীর্ঘ ৪৬ বছর পর দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির কোনো সদস্যকে মনোনয়ন দেওয়া হলো।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার সময় ডা. জাহিদ হোসেনের নাম ঘোষণা করেন।

দলীয় পদ: তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে সুপরিচিত। পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।জন্ম ও নিবাস: ডা. জাহিদের জন্ম ১৯৬০ সালের ২৫ ডিসেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ে। তবে তার পৈতৃক নিবাস দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে।

পারিবারিক পরিচয়: তার বাবা মরহুম জাফর আলী সরকার ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, যিনি বিভিন্ন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন এবং এসব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার মা বেগম জেবুন নেসাও ছিলেন একজন শিক্ষিকা।

উচ্চশিক্ষা ও ফেলোশিপ

ডা. জাহিদ হোসেন চিকিৎসা ক্ষেত্রে উচ্চতর শিক্ষা ও ফেলোশিপ অর্জন করেছেন:

  • এমবিবিএস: ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ।

  • এফসিপিএস (ইউরোলজি): ১৯৯৭ সালে বাংলাদেশ কলেজ অফ পিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্।

  • এমএস (ইউরোলজি): ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়।

  • এফসিপিএস (পাকিস্তান): ২০০৪ সালে কলেজ অফ ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্, পাকিস্তান।

  • এফআরসিপি (ফেলোশিপ): ২০০৬ সালে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস্, এডিনবার্গ, যুক্তরাজ্য।