সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্মূলে ডাকসুর কর্মসূচি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৫:৩৮ পিএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্মূলে ডাকসুর কর্মসূচি ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগ নির্মূল এবং দেশে ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (১২ নভেম্বর) ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি পোস্টে লেখেন।

নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকবে ডাকসু।

ঘোষিত কর্মসূচি:

  • আজ (বুধবার): রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত।

  • আজ (বুধবার): রাত ৯টায় গণজমায়েত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ।

  • আজ ও আগামীকাল: সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া হবে।

ডাকসু ভিপি এই কর্মসূচি সফল করতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দলবেঁধে রাজপথে নেমে আসার আহ্বান জানান। শিক্ষা অঙ্গনের এই রাজনৈতিক তৎপরতা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।