সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল জানবেন যেভাবে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ১১:১৪ এএম

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল জানবেন যেভাবে

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ রবিবার (১৬ নভেম্বর) সকালে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

এই বোর্ডে নতুন করে ২০১ জন পরীক্ষার্থী জিপিএ–৫ পেয়েছেন। একই সঙ্গে ৩০৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করে পরবর্তী ধাপে উন্নীত হয়েছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর বোর্ডের অধীনে মোট ৭৯ হাজার ৬৭১ শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

গত ১৬ অক্টোবর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ফল চ্যালেঞ্জ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তা শেষ হয় গত ২৩ অক্টোবর।ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ ফলাফল জানা যাবে।