রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবিতে ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ

রকিবুল হাসান মুন্না

নভেম্বর ২০, ২০২৫, ০৯:২৯ পিএম

বেরোবিতে ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু - Berobi Central Students' Union) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর পূর্ণাঙ্গ নির্বাচনী পুনঃতফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

প্রো-ভাইস চ্যান্সেলর অফিসের অধীনে প্রশাসনিক ভবনে স্থাপিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই পুনঃতফসিল প্রকাশ করা হয়। এতে মনোনয়ন, বাছাই, ভোটার তালিকা, ভোট গ্রহণসহ সব কার্যক্রমের তারিখ নির্ধারিত হয়েছে।

কমিশন জানিয়েছে, আচরণবিধির খসড়া সিন্ডিকেট সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বরাবর পাঠানোর মধ্য দিয়ে গত ১৮ নভেম্বর থেকে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

নির্বাচনী পুনঃতফসিলে উল্লেখযোগ্য তারিখসমূহ নিচে তুলে ধরা হলো:

কার্যক্রম তারিখ সময়সীমা
আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতির নিকট প্রেরণ ১৮ নভেম্বর  
খসড়া ভোটার তালিকা প্রকাশ ২২ নভেম্বর  
ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ নভেম্বর দুপুর ১টা-বিকেল ৫টা
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৬ নভেম্বর  
মনোনয়নপত্র বিতরণ ২৭ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর সকাল ১০টা-বিকেল ৪টা
মনোনয়নপত্র দাখিল (ডোপ টেস্ট রিপোর্টসহ) ০২ ডিসেম্বর থেকে ০৩ ডিসেম্বর সকাল ১০টা-বিকেল ৪টা
মনোনয়নপত্র বাছাই ০৪ ডিসেম্বর থেকে ০৬ ডিসেম্বর  
প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ০৭ ডিসেম্বর  
প্রাথমিক তালিকা বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ০৮ ডিসেম্বর দুপুর ১২টা-বিকেল ৪টা
মনোনয়নপত্র প্রত্যাহার ০৯ ডিসেম্বর সকাল ১১টা-বিকেল ৪টা
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১০ ডিসেম্বর  
ভোট গ্রহণ ২৪ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টা-বিকেল ৪টা
ভোট গণনা ও চূড়ান্ত ফলাফল ঘোষণা ২৪ ডিসেম্বর ২০২৫ ভোট শেষে

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোঃ শাহ্জামান জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন সম্পন্ন করতে সকল প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। বছরের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও উৎসাহও লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোঃ শাহ্জামান, সহকারী নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার সরকার, মোঃ আমির শরীফ, ড. মোহসিনা আহসান, মোঃ মাসুদ রানা এবং মোঃ হাসান আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই পুনঃতফসিল প্রকাশিত হয়।