রকিবুল হাসান মুন্না
ডিসেম্বর ৮, ২০২৫, ০৮:৪০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ নিয়ে মোট ১৫৮ জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন ফর্ম বিক্রির চতুর্থ দিনের কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আগামী ২৪ ডিসেম্বর ব্রাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়জুড়ে জমে উঠেছে নির্বাচনী আলোচনা ও প্রস্তুতি।
কেন্দ্রীয় ছাত্রসংসদে বিভিন্ন পদে মোট ৭৪ জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। পদ অনুযায়ী মনোনয়ন সংগ্রহকারী শিক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ:
সহ-সভাপতি (ভিপি): ৭ জন
সাধারণ সম্পাদক (জিএস): ৯ জন
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ১১ জন
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক: ৬ জন
বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ৫ জন
ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ৫ জন
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: ৮ জন
ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক: ৫ জন
পরিবহন সম্পাদক: ৪ জন
প্রকাশনা ও গবেষণা সম্পাদক: ৩ জন
নির্বাহী সদস্য (৩টি পদ): ১১ জন
হলভিত্তিক মনোনয়ন ফর্ম সংগ্রহের চিত্রও বেশ বৈচিত্র্যময়। তিনটি হল মিলিয়ে মোট ৮৪ জন মনোনয়ন নিয়েছেন।
বিজয় ২৪ হল
বিজয় ২৪ হলে মনোনয়ন নিয়েছেন ৩৪ জন।
সহ-সভাপতি: ৪ জন
সাধারণ সম্পাদক: ৩ জন
সহ-সাধারণ সম্পাদক: ৫ জন
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: ৫ জন
ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক: ৪ জন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ৩ জন
কার্যনির্বাহী সদস্য (৩টি পদ): ১০ জন
শহীদ মুখতার ইলাহী হল
শহীদ মুখতার ইলাহী হলে মোট ৩০ জন মনোনয়ন নিয়েছেন।
সহ-সভাপতি: ৩ জন
সাধারণ সম্পাদক: ২ জন
সহ-সাধারণ সম্পাদক: ৩ জন
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: ৪ জন
ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক: ৪ জন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ৫ জন
কার্যনির্বাহী সদস্য (৩টি পদ): ৯ জন
শহীদ ফেলানী হল
শহীদ ফেলানী হলে মনোনয়ন ফর্ম নিয়েছেন ২০ জন।
সহ-সভাপতি: ২ জন
সাধারণ সম্পাদক: ২ জন
সহ-সাধারণ সম্পাদক: ২ জন
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: ২ জন
ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক: ২ জন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ৩ জন
কার্যনির্বাহী সদস্য (৩টি পদ): ৭ জন