নভেম্বর ২৫, ২০২৫, ০৫:৪৯ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৪১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে এই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম, শিক্ষানীতি এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই সিন্ডিকেট সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সভায় উপস্থিত সিন্ডিকেট সদস্যরা বিভিন্ন এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান
অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন
অধ্যাপক ড. আসিফুল হক
অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক
অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী
প্রকৌশলী খান আতাউর রহমান
অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ
অধ্যাপক ড. সুনীল ধর
অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল
এছাড়াও, অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, অধ্যাপক ড. মোঃ আয়নাল হক এবং মিজ আলিফ রুদাবা অনলাইনে সভায় সংযুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এই সিন্ডিকেট সভার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন