বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

জবির শীতকালীন ছুটি স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০৮:১০ পিএম

জবির শীতকালীন ছুটি স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল।

আজ রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ছুটি পরে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে ছুটি স্থগিত করা হয়েছে:

ভর্তি পরীক্ষা: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

জকসু নির্বাচন: জকসু নির্বাচন কার্যক্রম।

প্রাকৃতিক দুর্যোগ: সম্প্রতি (ভূমিকম্প)।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শীতকালীন ছুটি পরবর্তীতে একাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে প্রদান করা হবে।