ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:৩৯ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে একশটি নৌকা নিয়ে ব্যতিক্রমী নৌ র্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বুড়িগঙ্গা নদীতে শুরু হওয়া এই র্যালিতে একশটি নৌকায় প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
র্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে আবারও শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়। লাল সবুজ রঙের টি-শার্ট ও হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
র্যালিতে শিবির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল:
বিজয় দিবস সফল হোক’
নদী বাঁচলে বাঁচবে দেশ’
হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’
এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’
র্যালিতে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলামসহ অন্য প্রার্থীরা অংশ নেন।
র্যালি শেষে শাখা শিবির সভাপতি ও ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য তাঁরা এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন। এর মাধ্যমে তাঁরা জাতিকে নদী রক্ষা ও বাঁচানোর জন্য একটি বার্তা পৌঁছে দিতে চান।
তিনি বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দখল-দূষণে মৃতপ্রায় হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরও অভিযোগ করেন:আমাদের তিস্তা, ফেনীসহ সব বড় বড় নদী ভারতের ষড়যন্ত্রের শিকার। তারা নদীর পানি বন্ধ করে রেখেছে। আমরা এসব নদীর পানির ন্যায্য হিস্যা চাই।
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজয় দিবসের পোস্ট নিয়েও সমালোচনা করে বলেন, এটি বাংলাদেশের স্বাধীনতাকে হেয়প্রতিপন্ন করার শামিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন