রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

শুক্রবার থেকে লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে যেদিন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ০৫:৪০ পিএম

শুক্রবার থেকে লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে যেদিন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল শুক্রবার (২২ মে) থেকে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবারই ছিল শিক্ষার্থীদের জন্য ঈদের আগের সর্বশেষ কর্মদিবস। আগামী ২৪ মে থেকে এই ছুটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

শিক্ষামন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, এই লম্বা ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষের কার্যক্রম পুনরায় শুরু হবে ৭ জুন থেকে।প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক বন্ধসহ মোট ১৬ দিনের ছুটি ভোগ করবে। 

তবে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটির মেয়াদ কিছুটা বেশি। মাদরাসা শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরবর্তীতে সাপ্তাহিক ছুটিসহ মাদরাসাগুলোতে টানা ২৩ দিন পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

দীর্ঘ এই ছুটি উপলক্ষে অনেক শিক্ষার্থী ও অভিভাবক ইতোমধ্যে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন।শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত তারিখের পর স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব রুটিন অনুযায়ী পুনরায় ক্লাস শুরু করবে। শিক্ষার্থীদের দীর্ঘ ছুটির এই সময়টি পড়াশোনার পাশাপাশি আনন্দঘন পরিবেশে পরিবার ও প্রিয়জনদের সাথে কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে।