শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন করে মাউশির নতুন নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৬:৫২ পিএম

মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন করে মাউশির নতুন নির্দেশনা

দেশের মাধ্যমিক পর্যায়ের ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নির্দেশনার কথা জানিয়েছে।পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী ২৮ জুন থেকে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে অনিবার্য কারণবশত পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এই সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধ-বার্ষিক এবং দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক প্রফেসর মো সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এই আদেশটি দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। একই সাথে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য চিঠি দেওয়া হয়েছে।