রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দার্থবিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে না পারাদের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০৩:২৭ পিএম

দার্থবিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে না পারাদের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা পুনরায় নিবন্ধন সম্পন্ন করে এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক নীতিমালা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা ও নতুন করে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

অন্যদিকে, বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো গ্রহণের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। গত ২১ জুলাই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান যে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি বিরাজ করছে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার অবশিষ্ট সব বিষয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। চলতি বছর দেশব্যাপী মোট ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ৩,০০,৩৯৩ জন এবং দিনাজপুরে ১,১৩,৪৭৯ জন। অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাগুলো পূর্বঘোষিত রুটিন অনুযায়ী স্বাভাবিকভাবে চলছে।