রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডুয়েট ভর্তি পরীক্ষা আজ শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ১০:০৭ এএম

ডুয়েট ভর্তি পরীক্ষা আজ শুরু

ছবি : সংগৃহীত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সকাল সাড়ে ৯টা থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে অন্তত ৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিযোগিতা বেশ তীব্র।সকালে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বেলা দুইটা থেকে শুরু হয়েছে দ্বিতীয় শিফটের পরীক্ষা।

দ্বিতীয় শিফটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা নেওয়া হচ্ছে। দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা মোট ছয় হাজার চার২৩ জন শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে সর্বমোট ৭৫০টি আসন রয়েছে।