সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৫:২৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ২১টি হলের মধ্যে ১৭টির ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ৫টি হলের ভিপি ও জিএস পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মীর মশাররফ হোসেন হলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব। তিনি ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে শাহরিয়া নাজিম রিয়াদ ১৯২ ভোট পেয়ে এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে আরাফাত ১৭৯ ভোট পেয়ে জয় লাভ করেছেন।
অন্যান্য হলগুলোর মধ্যে, শহীদ সালাম-বরকত হলে ভিপি পদে মারুফ এবং জিএস পদে মো. মাসুদ রানা মিষ্টু নির্বাচিত হয়েছেন। ১০ নং ছাত্র হল (সাবেক মুজিব হল)-এ ভিপি পদে আসিফ মিয়া, জিএস পদে মেহেদি হাসান এবং এজিএস পদে নাদিম মাহমুদ জয়ী হয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি পদে মো. রাকিবুল ইসলাম, জিএস পদে আলী আহমদ এবং এজিএস পদে লাবিব নির্বাচিত হয়েছেন। এছাড়া, আফম কামালউদ্দিন হল সংসদ-এর ভিপি পদে জয় পেয়েছেন জিএম রায়হান কবীর।
পুরো ফলাফল পেতে আরও কিছু সময় লাগতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন