সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:০৪ পিএম
আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) সিনেট ভবনের সামনে তিনি এই ঘোষণা দেন।
সাদিক কায়েম বলেন, "প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।" তিনি গত ১৬ বছরে আওয়ামী লীগ এবং তাদের 'দোসরদের' মাধ্যমে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং তার সহকর্মী তাসনিম জারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এনসিপি এই ঘটনার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন