সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কবে জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:৫৫ পিএম

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কবে জানা গেল

ছবি - সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত এই সময়ের মধ্যেই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

পরীক্ষা শুরু: গত ২৬ জুন, ২০২৫।

পরীক্ষা শেষ: ১৯ আগস্ট, ২০২৫।

মোট পরীক্ষার্থী: ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অনুপস্থিত শিক্ষার্থী: প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

বর্তমানে সোয়া ১২ লাখ শিক্ষার্থী তাদের ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন।