সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভোকেশনাল নবম শ্রেণির সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ০৭:৪০ পিএম

ভোকেশনাল নবম শ্রেণির সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ

ছবি - সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। ৬ নভেম্বর বাংলা-১, ৯ নভেম্বর ইংরেজি-১, ১১ নভেম্বর গণিত-১, ১৩ নভেম্বর পদার্থবিজ্ঞান-১ এবং ১৬ নভেম্বর রসায়ন-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়-১ এবং ২০ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে।

বিভিন্ন ট্রেড বিষয়ের পরীক্ষা শুরু হবে ২৩ নভেম্বর, যা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, সিভিল কনস্ট্রাকশন, ড্রেস মেকিং এবং আইটি সাপোর্টের মতো বিভিন্ন ট্রেডের পরীক্ষা অনুষ্ঠিত হবে।তত্ত্বীয় পরীক্ষা শেষে ৩০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর শিক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণ চলবে ৮ ডিসেম্বর থেকে আগামী বছরের ১৯ জানুয়ারি পর্যন্ত।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করা যাবে, তবে কেন্দ্র সচিব ব্যতীত অন্য কারও মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।