সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৫:১৮ পিএম

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

ছবি - সংগৃহীত

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট এক হাজার ২১৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে।

রোববার (১৯ অক্টোবর) রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।পিএসসি জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।

গত ১০ অক্টোবর ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ৪৯তম বিশেষ বিসিএসের (স্বাস্থ্য) এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে অংশ নেওয়ার জন্য মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী আবেদন করেছিলেন।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি থাকলে, প্রতারণার আশ্রয় নিলে বা কোনো ভুল ও মিথ্যা তথ্য দিলে তার প্রার্থিতা বাতিল করা হবে।