ডিসেম্বর ১, ২০২৫, ০১:২৮ পিএম
বলিউডের আকাশছোঁয়া তারকা হওয়ার বহু আগে অক্ষয় কুমারের জীবন এক নির্মম বাস্তবতার পরীক্ষায় পড়েছিল। ব্যর্থ ছবির জেরে চারপাশে ভেসে আসত অবজ্ঞার ঝড়—প্রযোজক-পরিচালকেরা তাকে ‘জঞ্জাল’ বলে ঠেলে দিতেন কোণঠাসা অন্ধকারে।
পরিচালক সুনীল দর্শনের এক অকপট সাক্ষাৎকারে উঠে আসে সেই ক্ষতবিক্ষত সময়ের গল্প।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি পরিচালক সুনীল দর্শন অক্ষয় কুমারের শুরুর দিকের সংগ্রাম নিয়ে কথা বলেন।
১৯৯৯ সালের ছবি ‘জানোয়ার’-এর শুটিংয়ের সময়ের স্মৃতিচারণ করে সুনীল জানান, একের পর এক ছবি ফ্লপ করায় অক্ষয় চারদিকে প্রত্যাখ্যাত হচ্ছিলেন।
সুনীল দর্শন একটি হৃদয়বিদারক ঘটনার কথা তুলে ধরে বলেন, অপমান সহ্য করতে না পেরে অক্ষয় তার অফিসে এসে কাঁদতে কাঁদতে বলেছিলেন:তার একটি নতুন ছবি মুক্তি পাচ্ছে, অথচ পুরো শহরে সেই ছবির একটিও পোস্টার লাগেনি। যখন তিনি ছবির প্রযোজকের কাছে এ বিষয়ে জানতে চান, তখন প্রযোজক তার সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করেন এবং এমন সব কটু কথা বলেন যা অক্ষয়কে মানসিকভাবে ভেঙে দেয়।
সুনীল জানান, সেই সময় অক্ষয়ের জনপ্রিয় ছবি ‘ধারকান’-এর কাজ থেমে গিয়েছিল এবং ‘হেরা ফেরি’ ছবির শুটিংও পেছানো হয়েছিল।অক্ষয়ের এমন মনোবল ভাঙা অবস্থায় সুনীল দর্শন সিদ্ধান্ত নেন যে তিনি অভিনেতাকে সমর্থন করবেন। ঝুঁকি নিয়ে তিনি মুম্বাইয়ের সবচেয়ে দামি স্থান জুহু সার্কেল-এ ‘জানোয়ার’ ছবির বিশাল বিলবোর্ড লাগানোর ব্যবস্থা করেন, যেখানে শুধু অক্ষয়ের ছবি ছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন