ডিসেম্বর ১, ২০২৫, ০৫:৫৮ পিএম
আগামী ১২ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা জারা জামান ও শাহেন শাহ অভিনীত সিনেমা ‘খিলাড়ি’। জারা জামানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মো. শফিউল্লাহ। সম্প্রতি বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের মনোরম লোকেশনে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে।
সিনেমাটি নিয়ে নায়িকা ও প্রযোজক জারা জামান উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, "দর্শক এবার গ্ল্যামার ও অ্যাকশন লুকে আমাকে দেখতে পাবেন।
এই প্রথম ভিন্ন ধরনের একটি চরিত্রে কাজ করেছি। পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। এ সিনেমায় আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি।"
চরিত্র প্রসঙ্গে তিনি বলেন:‘খিলাড়ি’তে আমি একজন প্রতিবাদী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটিতে নতুনত্ব আছে, আর এ কারণেই সিনেমাটি নিয়ে আমি আরও বেশি আশাবাদী।"এ সিনেমায় অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখসহ আরও অনেকে।
ছবিটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার। সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ।এদিকে জারা জামান অভিনীত আরও তিনটি সিনেমা—‘ফেরারি’ ও ‘কি করে ভুলি তোরে’ মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন