রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কন্যার জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন পরী মণি

বিনোদন ডেস্ক

মে ৫, ২০২৬, ০৪:৩৪ পিএম

কন্যার জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন পরী মণি

ছবি - সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরী মণি তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উদযাপন করেছেন। বিশেষ এই দিনটি উপলক্ষে মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা আর আবেগে ভরা কিছু মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন তিনি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল ও সাদা রঙের বেলুন দিয়ে সাজানো একটি ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরী মণি। সামনে রাখা একটি থিম কেক। পুরো আয়োজনটি ছোট পরিসরে হলেও সেখানে পারিবারিক উষ্ণতা ও ঘনিষ্ঠতার ছাপ লক্ষ্য করা গেছে। মা ও মেয়ের স্নিগ্ধ হাসির ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরী মণি লিখেছেন, আমার মা আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল। মেয়েকে ঘিরে নায়িকার এই ভালোবাসার প্রকাশ ছুঁয়ে গেছে তার অনুরাগী ও ভক্তদেরও। ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

পেশাগত কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দেওয়ার বিষয়ে বরাবরই সচেতন পরী মণি। ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই এখন তার সাজানো সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায়ই তার সন্তানদের সাথে কাটানো বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। এর আগেও বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে তাকে সন্তানদের নিয়ে আনন্দঘন সময় কাটাতে দেখা গেছে।

প্রিয়মের জন্মদিন উদযাপনের এই মুহূর্তটি পরী মণির মাতৃত্বের মমতাময় এক রূপ তুলে ধরেছে। ছবির নিচে মন্তব্যের ঘরে অনেকেই পরীর মাতৃত্বের প্রশংসা করেছেন। বর্তমানে পরীর পুরো জগত জুড়ে রয়েছে তার দুই সন্তান এবং তাদের ঘিরেই তার দৈনন্দিন সব কর্মকাণ্ড পরিচালিত হয়।