মে ১৪, ২০২৬, ০৯:০৩ পিএম
গোপনে বিয়ের খবর প্রকাশের এক সপ্তাহ না যেতেই স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তার মাধ্যমে তিনি জানান যে তাঁর সংসার ভাঙার চেষ্টা চলছে।
নিজের স্বামীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সুবাহ দাবি করেন, গত এক বছরে শোবিজ অঙ্গনের কথিত কয়েকজন মডেল ও নায়িকা তাঁর দাম্পত্য জীবনে সমস্যা তৈরির চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের মধ্যে কেউ কেউ তাঁর স্বামীর সঙ্গে পরকীয়ার সম্পর্কেও জড়িয়েছেন।
তবে প্রকাশ করা ওই পোস্টে সুবাহ সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করেননি, বরং সংশ্লিষ্টদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন।সুবাহর এমন পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নেটিজেনদের কেউ কেউ কমেন্টে সেই কথিত নায়িকাদের পরিচয় জানতে চেয়েছেন, আবার কেউ কেউ তাঁর স্বামীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুবাহর স্বামী হাসান একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রায় দেড় বছর আগে পারিবারিক আয়োজনে হাসানের সঙ্গে বিয়ে হয়েছিল সুবাহর।
দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি নিজেই বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন ‘বসন্ত বিকেল’ খ্যাত এই নায়িকা।এদিকে শোবিজ অঙ্গনে গুঞ্জন রয়েছে, সুবাহর সঙ্গে সম্পর্কের জেরে হাসান তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স বা বিবাহবিচ্ছেদ দিয়েছেন। যদিও এই গুঞ্জনের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য বা স্পষ্ট ব্যাখ্যা দেননি এই অভিনেত্রী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন