জুলাই ৪, ২০২৬, ১২:৪৭ পিএম
আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুক্রবার দিনভর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ দুপুরে জুমার নামাজের বিরতি শেষে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরদিন শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে জয়ী হয়েছে নতুন নেতৃত্ব।
এই দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক, প্রায় ৮৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে। মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যার মধ্যে ৪১৬টি ব্যালট বৈধ ও ৬৪টি বাতিল বলে গণ্য হয়েছে।
নির্বাচনের অন্যান্য পদে যারা জয়ী হয়েছেন—সহ-সভাপতি ডি এ তায়েব (২৬০ ভোট) ও ইলিয়াস কোবরা (২১৬ ভোট)। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে সনি রহমান (২৬৩ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে এম এ পারভেজ চৌধুরী আবীর (২৭২ ভোট), দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে জ্যাকি আলমগীর (২২১ ভোট), কোষাধ্যক্ষ হিসেবে কামরুজ্জামান কমল (২২১ ভোট) এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে মারুফ আকিব (২২৬ ভোট) নির্বাচিত হয়েছেন।
কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজুসহ মোট ১১ জন সদস্য। বাকি ১০টি আসনে বিজয়ীদের মধ্যে রয়েছেন নাসরিন, কাবিলা ও শিরিন শিলার মতো শিল্পীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন