শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমার: চার মাস ধরে কেমো চলছে তানিয়া বৃষ্টির

বিনোদন ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৬:১৩ পিএম

মস্তিষ্কে টিউমার: চার মাস ধরে কেমো চলছে তানিয়া বৃষ্টির

মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে অনেকটা সুস্থ হয়ে উঠছেন। গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হওয়ার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। এরপর চেন্নাইয়ে দ্বিতীয় দফায় চিকিৎসা শেষে এপ্রিলে দেশে ফিরে দীর্ঘ সময় ধরে বিশ্রামে রয়েছেন তিনি।

বর্তমানে তার কেমোথেরাপি চলছে বলে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

দীর্ঘদিন পর্দার বাইরে থাকার পর শনিবার বিকেলে ফেসবুক লাইভে এসে ভক্তদের মুখোমুখি হন তানিয়া বৃষ্টি। সেখানে নিজের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে তিনি বলেন, অসুস্থ থাকার পর এখন তিনি অনেকটা ভালো আছেন এবং তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের থেরাপির মধ্যে ইতিমধ্যে তিন মাস শেষ হয়ে চতুর্থ মাস চলছে বলে জানান তিনি। আরও দুই মাস এই চিকিৎসা চলার পর নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে পরিবার নিয়ে ঘুরতে গেছেন তানিয়া বৃষ্টি।

গ্রামীণ আবহে মন শান্ত করার এই সফরে কিছুটা সময় কাটাচ্ছেন তিনি। ভক্তদের দীর্ঘদিনের কৌতুহল ও প্রশ্নের জবাবে তানিয়া জানান, তিনি আবারও অভিনয়ে ফিরতে চান। প্রায় নয় মাস ধরে কোনো শুটিং না করলেও শারীরিক অবস্থার উন্নতি ঘটায় এ মাস থেকেই নাটকে ফেরার বিষয়ে কথাবার্তা চলছে। ভক্তদের উৎসাহ পেলে তিনি দ্রুতই পুরোদমে কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন।