বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

পিটবুলের কনসার্ট ৬ বছর পর আবারও ভারতে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ১০:২০ এএম

পিটবুলের কনসার্ট ৬ বছর পর আবারও ভারতে

দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতের মঞ্চ মাতাতে আসছেন বিশ্বখ্যাত আমেরিকান র‌্যাপার ও গায়ক পিটবুল। ‘মিস্টার ওয়ার্ল্ডওয়াইড’ খ্যাত আর্মান্ডো ক্রিশ্চিয়ান পেরেজ তার জনপ্রিয় ‘টিমবার’, ‘হোটেল রুম সার্ভিস’ এবং ‘নো লো ট্রেটস’-এর মতো বিখ্যাত সব গানের সুরে ভারতীয় শ্রোতাদের মাতাবেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই গায়কের এবারের ট্যুরের নাম রাখা হয়েছে ‘পিটবুল, আই’অ্যাম ব্যাক’। এই ট্যুরের অংশ হিসেবে পিটবুল ভারতে দুটি কনসার্টে পারফর্ম করবেন। প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর গুরুগ্রামের হুদা গ্রাউন্ডে। এরপর ৮ ডিসেম্বর দ্বিতীয় শো অনুষ্ঠিত হবে হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে।

ইভেন্ট প্ল্যাটফর্ম ‘বুক মাই শো’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবরটি ঘোষণা করেছে। প্রকাশিত পোস্টারে পিটবুলের ছবি এবং ইভেন্টের তারিখ ও স্থান উল্লেখ করা হয়েছে।র আগে ২০১১ সালে প্রথমবার ভারত সফর করেন পিটবুল। এরপর ২০১৭ সালেও ভারতে পারফর্ম করেন তিনি। সবশেষ ২০১৯ সালে দেশটিতে এসেছিলেন এই তারকা র‌্যাপার। দীর্ঘ বিরতির পর তার ভারতে ফেরা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।

ইতিমধ্যেই শনিবার থেকে এই দুটি কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার ভারতীয় রুপি। এছাড়া ভিআইপি টিকিটের মূল্য শুরু ৫ হাজার থেকে এবং প্রিমিয়াম টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ২৪ হাজার ৯৫০ ভারতীয় রুপি।ভারতে পারফরম্যান্স শেষ করে পিটবুল আগামী ১১ ডিসেম্বর বাহরাইনের বিখ্যাত বায়ান আল ডানা এমপি থিয়েটারে পারফর্ম করবেন।