মে ২৪, ২০২৬, ০৩:৫৪ পিএম
দেশে গত তিন মাস ধরে হামের সংক্রমণ কমছে না। প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল থেকে নতুন নতুন শিশু রোগী ভর্তি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, হামে আক্রান্ত অনেক শিশুর শরীরে নিউমোনিয়ার মতো জটিল লক্ষণও দেখা দিচ্ছে।প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।
ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হামে আক্রান্ত শিশুদের রাজধানীর শিশু হাসপাতাল ও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আনা হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, শুরুতে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে নানা ভোগান্তিতে পড়তে হয়েছিল।
অতিরিক্ত রোগীর চাপের কারণে সেবা পেতে এখনো কিছুটা সময় ব্যয় করতে হচ্ছে অনেকের।হাসপাতালগুলোতে নতুন করে ভেন্টিলেশন ব্যবস্থা চালু করা হয়েছে।দায়িত্বরত চিকিৎসকরা জানান, সংক্রমণ আগের চেয়ে স্থিতিশীল হলেও নতুন রোগীর আগমন অব্যাহত রয়েছে।
যেসব শিশুর শারীরিক অবস্থা জটিল, তাদের আইসোলেশনে রাখা হচ্ছে। জ্বরের পাশাপাশি র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন