শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

৩ কারণে দেশের বাজারে হুহু করে বাড়ছে আইফোনের চাহিদা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মে ২৬, ২০২৬, ০৯:৩৮ পিএম

৩ কারণে দেশের বাজারে হুহু করে বাড়ছে আইফোনের চাহিদা

বাংলাদেশের স্মার্টফোন বাজারে ক্রেতাদের পছন্দ আর ব্যবহারের প্রবণতায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একসময় আইফোনকে উচ্চবিত্তের বিলাসী প্রযুক্তিপণ্য মনে করা হলেও বর্তমানে দেশের তরুণ প্রজন্ম ও প্রযুক্তি প্রেমীদের মধ্যে এর চাহিদা দ্রুত বাড়ছে। 

বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে এটি এখন অন্যতম প্রধান প্রয়োজন হয়ে উঠেছে।চমৎকার ক্যামেরা সক্ষমতা ও নির্ভরযোগ্য পারফরমেন্স ক্রেতাদের মূল আকর্ষণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরির হিড়িক বাড়ায় ভালো মানের ক্যামেরার জন্য আইফোনের বিকল্প দেখছেন না নতুন প্রজন্মের অনেকেই। ভিডিও এডিটিং ও মানসম্মত আউটপুটের জন্য অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এই ডিভাইসটিকে তারা বেশি কার্যকর মনে করছেন। 

দীর্ঘদিন ব্যবহারের পরেও ফোনের কার্যকারিতা কমে না আসায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবেও তরুণরা এটি বেছে নিচ্ছেন।বাজারের এই ধারা এখন স্পষ্ট।ক্রেতারা এখন শুধুমাত্র ফোনের ফিচারের ওপর নজর দিচ্ছেন না, বরং ব্র্যান্ড ভ্যালু ও রিসেল ভ্যালুর বিষয়টিও মাথায় রাখছেন। 

ব্যবহারের সহজতর ইন্টারফেস এবং অ্যাপ স্টোরের নিরাপত্তাও তরুণ ক্রেতাদের আইফোনের দিকে টেনে আনছে। বাজারের এই পরিবর্তনের ফলে স্থানীয় খুচরা বিক্রেতারাও এখন আইফোনের স্টক বাড়াতে বাধ্য হচ্ছেন।ভবিষ্যতে চাহিদার এই হার আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।