শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ট্রায়াল রুম-হোটেলে গোপন ক্যামেরা থাকলে জানাবে ৩ অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৩:৪৫ পিএম

ট্রায়াল রুম-হোটেলে গোপন ক্যামেরা থাকলে জানাবে ৩ অ্যাপ

প্রতীকী ট্রায়াল রুমের দৃশ্য

বিভিন্ন হোটেল ও ট্রায়াল রুমে গোপন ক্যামেরা পাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোথাও লুকানো ডিভাইস আছে কি না, তা নিয়ে তৈরি হওয়া এই ঝুঁকি থেকে বাঁচতে আপনার হাতের স্মার্টফোনটিই বড় মাধ্যম হতে পারে। 

কয়েকটি বিশেষ প্রযুক্তির মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে এখন খুব সহজে এবং স্বল্প সময়ে ঘরে বসেই সন্দেহজনক যেকোনো গোপন ডিভাইস শনাক্ত করা সম্ভব।

নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি দরকারি অ্যাপের সাহায্য নেওয়া যেতে পারে।প্রথম অ্যাপ ‘ফিং’ ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত সব অচেনা ডিভাইসের তালিকা স্ক্যান করে আইপি ক্যামেরা খুঁজে বের করে। 

দ্বিতীয়টি হলো ‘হিডেন ক্যামেরা ডিটেক্টর’, যা ফোনের ম্যাগনেটিক সেন্সর ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসের বিশেষ চৌম্বকীয় তরঙ্গ পরিমাপের মাধ্যমে সতর্ক সংকেত দেয়। শেষ অ্যাপ ‘গ্লাইন্ট ফিন্ডার’ বিশেষ ফ্ল্যাশলাইটের আলো ফেলে অন্ধকার ঘরে গোপন ক্যামেরার লেন্সে থাকা অত্যন্ত ক্ষুদ্রতম প্রতিফলন বা উজ্জ্বল বিন্দু খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। 

তবে শতভাগ প্রযুক্তির ওপর নির্ভর না করে রুমে ঢোকার পর সাধারণ চোখেই দেয়াল ঘড়ি, আয়না বা ছোট ছিদ্রগুলো পরীক্ষা করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে হবে।