রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

আসছে রেট্রো গেমিং কনসোল এভারকেড নেক্সাস, সাথে থাকছে টুইন থাম্বস্টিক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৫:৩৩ পিএম

আসছে রেট্রো গেমিং কনসোল এভারকেড নেক্সাস, সাথে থাকছে টুইন থাম্বস্টিক

এভারকেড নেক্সাস রেট্রো হ্যান্ডহেল্ড কনসোল

রেট্রো গেমিংয়ের জন্য নতুন এভারকেড নেক্সাস হ্যান্ডহেল্ড কনসোল বাজারে এনেছে ব্লেইজ এন্টারটেইনমেন্ট। নিন্টেন্ডো সুইচলাইটের কাছাকাছি আকারের এই ডিভাইসে রয়েছে ৫ দশমিক ৮৯ ইঞ্চির আইপিএস ডিসপ্লে।

আগের সব কার্টিজের সাথে এটি পুরোপুরি মানানসই। এই সংস্করণে যুক্ত হয়েছে টুইন সিমেট্রিকাল থাম্বস্টিক বা অ্যানালগ স্টিক, যা গেমপ্রেমীদের জন্য নতুন মাত্রা যোগ করবে।

কনসোলটিতে প্রসেসর বা র‍্যামে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। তবে ব্যাটারির ক্ষমতা বাড়িয়ে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার করা হয়েছে, যা প্রায় পাঁচ ঘণ্টার বেশি ব্যাকআপ দেবে।

এতে এবার ব্লুটুথ ও ওয়াইফাই সিক্স প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা ওয়্যারলেস হেডফোন ব্যবহার করার পাশাপাশি ওয়াইফাইয়ের মাধ্যমে দ্রুত আপডেট নিতে পারবেন।

নতুন এভারসিংক ফিচারের মাধ্যমে একটিমাত্র কার্টিজ দিয়েই একাধিক ডিভাইসে মাল্টিপ্লেয়ার গেম খেলা যাবে। তবে ডিভাইসটিতে কোনো এইচএমডিআই আউটপোর্ট রাখা হয়নি, ফলে সরাসরি টিভিতে যুক্ত করার সুযোগ নেই।

নতুন এই কনসোলে ৩২ ও ৬৪ বিটের গেম খেলার সুযোগ তৈরি হয়েছে। বক্সে ব্যঞ্জো-কজুই গেমটি বান্ডেল হিসেবে দেওয়া হচ্ছে, যা থ্রিডি গেমের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।