রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের নামে রাডো ক্যাপ্টেন কুক ঘড়ি প্রকাশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৪:০১ পিএম

অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের নামে রাডো ক্যাপ্টেন কুক ঘড়ি প্রকাশ

রাডো ক্যাপ্টেন কুক এক্স ক্যামেরন গ্রিন লিমিটেড এডিশন ঘড়ি

অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার ক্যামেরন গ্রিনের সঙ্গে যৌথভাবে রাডো ক্যাপ্টেন কুক লিমিটেড এডিশন ঘড়ি বাজারে এসেছে। সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট দ্বীপে এক বিশেষ আয়োজনে এই নতুন ঘড়িটির মোড়ক উন্মোচন করা হয়।

ঘড়িটির গ্রিন গ্রেডিয়েন্ট সানরে ডায়ালটি মূলত ওপর থেকে দেখা ক্রিকেট পিচের আদলে তৈরি। এতে ১২টার ঘরে থাকা তিনটি গোল্ড পিপস উইকেটের স্টাম্পকে নির্দেশ করে।

অস্ট্রেলিয়ার ৪৫৯তম পুরুষ টেস্ট ক্রিকেটার হিসেবে গ্রিনের অর্জনের স্মারক হিসেবে এই ঘড়িটি তৈরি করা হয়েছে। ঘড়িটির পেছনের কেসে তার স্বাক্ষর এবং ৪৫৯ সংখ্যাটি খোদাই করা হয়েছে।

এই বিশেষ সংস্করণের ঘড়িটি মাত্র ৪৫৯ পিস তৈরি করা হয়েছে। ঘড়িটির খুচরা মূল্য ধরা হয়েছে ৪ হাজার ৭০০ অস্ট্রেলিয়ান ডলার।

র‍্যাডো বুটিকগুলোতে ঘড়িটি পাওয়া যাচ্ছে।