নভেম্বর ২৪, ২০২৫, ১১:৫৬ এএম
সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে গত শনিবার (২২ নভেম্বর) মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪৩।
সোমবার (২৪ নভেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।ভূমিকম্পটি হাররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে অনুভূত হয়।
হাররাত আল-শাকা সৌদি আরবের অন্যতম বিখ্যাত আগ্নেয় লাভাখেত্র। ভূমিকম্প অনুভূত হওয়া এলাকা দুটি সৌদির মদিনা ও তাবুক অঞ্চলের মধ্যে অবস্থিত। প্রাথমিকভাগে এই মৃদু ভূমিকম্পে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, একই দিনে ইরাকেও আরেকটি তুলনামূলক শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসজিএস জানিয়েছে, এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক শূন্য ৯।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন