শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৩৩ এএম

মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

পবিত্র মদিনা মোনাওয়ারার মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে মুসলিম উম্মাহর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতেই মরহুমের জানাজা আদায় করা হয়।

জানাজায় হারামাইন শরিফাইনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।জানাজা শেষে মরহুমের মরদেহ ঐতিহাসিক ও পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।

শেখ ফয়সাল নোমান দীর্ঘ সময় ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার সুমধুর আজান মদিনায় আসা বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীর প্রভাব ফেলত। তার কণ্ঠের সেই মোহনীয় আজান আজ থেকে নীরব হয়ে গেল।শেখ ফয়সাল নোমানের মৃত্যুতে সৌদি আরবের আলেম-ওলামা ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার রুহের মাগফিরাত কামনা করে আবেগঘন বার্তা দিচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, তার মৃত্যুতে মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ খাদেম ও সুমধুর কণ্ঠের মুয়াজ্জিনকে হারাল।