রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২৬, ১০:৫৫ এএম

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

কুয়েতের কাছে প্রায় ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।এই অনুমোদনের পরিমাণ ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

প্রযুক্তিটি ড্রোন প্রতিহত করার কাজে ব্যবহৃত হবে। অ্যান্ডুরিল নামের একটি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান এই অস্ত্র সরবরাহ করবে। প্রতিষ্ঠানটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থকের প্রতিষ্ঠিত বলে জানা গেছে। এটি উন্নত মানের ড্রোন প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে।

যুক্তরাষ্ট্রের দাবি এটি তাদের জাতীয় নিরাপত্তার অংশ।বিবৃতিতে বলা হয়েছে, এই অস্ত্র বিক্রির ফলে মার্কিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা হবে। ন্যাটো-বহির্ভূত মিত্র দেশ হিসেবে কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে কুয়েত একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করছে বলেও ওয়াশিংটন মনে করে।

তথ্যসূত্র: জিও নিউজ