জুন ৬, ২০২৬, ০৪:২৭ পিএম
কলম্বিয়ার একটি অবৈধ কয়লা খনিতে মিথেন গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। সুতাতাউসা শহরের কেন্দ্রে অবস্থিত এই খনিতে বৃহস্পতিবার বিস্ফোরণটি ঘটে।
শুরুতে একজনের লাশ মিললেও পরে আরও ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।জাতীয় খনি সংস্থা জানিয়েছে, বিস্ফোরণের পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। আঞ্চলিক গভর্নর হোর্হে এমিলিও রে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতের সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।
খনিটির দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় সুতাতাউসা শহরে শোকের ছায়া নেমে এসেছে।কলম্বিয়ায় প্রায়ই খনিতে দুর্ঘটনা ঘটে থাকে।
শ্রমিকদের নিরাপত্তা বিধি মেনে না চলাকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। গত মে মাসে আরও দুটি বিস্ফোরণের ঘটনায় মোট ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল।বারবার ঘটে যাওয়া এসব দুর্ঘটনা খনি অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন