জুন ৬, ২০২৬, ০৭:২৪ পিএম
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশের সময় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। শনিবার বিকেল পাঁচটার মধ্যে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারা ভারতজুড়ে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন এই নেতা।আগামী সপ্তাহেও ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি।
শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের প্রতিবাদে এই বিক্ষোভ আয়োজন করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার ব্যর্থ হওয়ার দায় নিতে হবে শিক্ষামন্ত্রীকে। এক্সে দেওয়া পোস্টে দলটি দাবি করেছে, করের টাকায় বেতন নেওয়া মন্ত্রীর আমলে তরুণদের ভবিষ্যৎ বিপন্ন। শিক্ষামন্ত্রীকে সরানোর জন্য তারা এই আল্টিমেটাম দিয়েছেন।
যুক্তরাষ্ট্র থেকে ভোরেই দিল্লিতে পৌঁছেছেন অভিজিৎ দীপকে।বিমানবন্দরে নেমেই তিনি মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এরপর বেলা ১১টার দিকে যন্তর মন্তরে পৌঁছালে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান সমর্থকরা। আয়োজকদের দাবি, হাজারো মানুষ জড়ো হয়ে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
দিল্লির রাজপথে এখন উত্তপ্ত পরিস্থিতি।স্কুলছাত্র থেকে শুরু করে অনেক অভিভাবক এই আন্দোলনে যোগ দিয়েছেন। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন বলে জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন