আগস্ট ৮, ২০২৬, ১০:৩৯ পিএম
ইসরায়েলি সরকারের চলমান নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে মুসলিম বিশ্বের দেশগুলোকে সকল ধরনের মতপার্থক্য ও বাণিজ্যিক বিরোধ ভুলে একসঙ্গে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। এর আগে ইরানের পক্ষ থেকেও একই ধরনের হুশিয়ারি ও আঞ্চলিক ঐক্যের ডাক দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।প্রতিবেদনের তথ্যানুযায়ী, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্টভাবে বলেছেন যে ন্যাটোর আদলে মুসলিম দেশগুলোর একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া গড়ে তোলা এখন সময়ের দাবি। ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া মুসলিম জাতিগুলোর জন্য কোনো সুফল বয়ে আনবে না বলেও তিনি মন্তব্য করেন।
তার মতে, বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতিতে এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষেই একক শক্তির মোকাবিলা করা সম্ভব নয়।ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশ বেলফোর ঘোষণা এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে সৃষ্ট জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেন। তার ভাষ্যমতে, এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করতে হলে মুসলিম উম্মাহকে পারস্পরিক বিভেদ ভুলে কঠোর অবস্থানে যেতে হবে।
সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায় থেকে এ ধরনের যৌথ অবস্থানের তাগিদ বারবার উঠে আসছে।আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই আহ্বান আঞ্চলিক কূটনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন