সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দক্ষিণ কোরিয়ায় তীব্র দাবদাহ, মাটির নিচে সেদ্ধ হচ্ছে ক্ষেতের আলু

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৫:৩৪ পিএম

দক্ষিণ কোরিয়ায় তীব্র দাবদাহ, মাটির নিচে সেদ্ধ হচ্ছে ক্ষেতের আলু

Ai - ছবি

এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবদাহের মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া। পরিস্থিতি এতটাই অস্বাভাবিক রূপ নিয়েছে যে, মাটির নিচে থাকা কাঁচা আলু ক্ষেতেই গলে নরম হয়ে সেদ্ধ আলুর মতো হয়ে গেছে। উনচল্লিশ সালের পর দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার এই রেকর্ড কেবল ফসলেরই ব্যাপক ক্ষতি করেনি, কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ।দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সম্প্রতি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ১৯০৪ সালের পর দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

সিউল থেকে কিছুটা দূরে গাংওন প্রদেশের ইয়াঙ্গু কাউন্টির কৃষকরা জানিয়েছেন, তীব্র গরমে তাদের আলুক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মাটির নিচে থাকা আলুগুলো এতটাই নরম হয়ে গেছে যে সেগুলো দেখতে ও ধরতে হুবহু সেদ্ধ বা চটকানো আলুর মতো মনে হচ্ছে। স্থানীয় কৃষকরা এই পরিস্থিতিতে চরম হতাশা প্রকাশ করেছেন।

এদিকে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থার মতে, এই তীব্র তাপপ্রবাহের কারণে দেশব্যাপী অন্তত একত্রিশ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রায় দশ লাখের কাছাকাছি গবাদি পশু এবং বিভিন্ন খামারে চৌদ্দ লাখের বেশি চাষের মাছ মারা গেছে।এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার প্রশাসন নাগরিকদের জন্য কঠোর তাপ সতর্কতা জারি করেছে এবং সব ধরনের অপ্রয়োজনীয় বাইরের কাজকর্ম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।