সেপ্টেম্বর ৪, ২০২৬, ১০:৩৯ এএম
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি জেটিতে পাইপলাইন থেকে তেল চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় অন্তত তেইশ জনের পরিবর্তে তেতাল্লিশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দুই শতাধিক তরুণ কাঠের নৌকায় করে সেখানে গিয়ে অবৈধভাবে পেট্রোলিয়ামজাত পণ্য সরানোর চেষ্টা চালাচ্ছিলেন।
নৌভরে পেট্রোলিয়াম পণ্য উত্তোলনের সময় হঠাৎ ঘন বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারিয়ে নদীতে পড়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, ওক্রিকা ও আশপাশের এলাকা থেকে দুইশ জনের বেশি তরুণ কাঠের নৌকায় করে ওই জেটিতে পৌঁছান। রপ্তানির উদ্দেশ্যে একটি জাহাজে পণ্য তোলার সময় তারা ওই স্থাপনার পাইপলাইনের ট্যাপিং পয়েন্ট থেকে অবৈধভাবে তেল চুরির চেষ্টা করেন।
উচ্চচাপে তেল স্থানান্তরের সময় রাসায়নিক ধোঁয়ার সংস্পর্শে আসায় তরুণেরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার একাধিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে এবং অনেক তরুণ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। নাইজার ডেল্টা অঞ্চলে তেল চুরির এই ভয়াবহ ঘটনা নতুন করে নিরাপত্তা সংকট ও পরিবেশগত ঝুঁকির প্রশ্ন সামনে এনেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন