ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:১৪ পিএম
টানা শাসনামলে গুম-নির্যাতন সংক্রান্ত দুটি আলোচিত মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য নতুন দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।অভিযোগ গঠনের আদেশের সময়সূচি
| মামলার ধরন | আসামি সংখ্যা | অভিযোগ গঠনের আদেশের নতুন দিন |
| আয়না ঘরে গুম (জেআইসি সেল) | শেখ হাসিনাসহ ১৩ জন | ১৮ ডিসেম্বর |
| টিএফআই সেলে গুম ও নির্যাতন | শেখ হাসিনাসহ ১৭ জন | ২১ ডিসেম্বর |
মূলত জেআইসি সেল বা আয়নাঘরে গুমের মামলায় অভিযোগ গঠনের জন্য আজ রোববার দিন ধার্য ছিল। তবে আদালত তারিখ পরিবর্তন করে আগামী ১৮ ডিসেম্বর নির্ধারণ করেন।
অন্যদিকে, টিএফআই সেলের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরে আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আরজি জানান। তবে ট্রাইব্যুনাল তাদের সেই আবেদন খারিজ করে দেন এবং অভিযোগ গঠনের আদেশের জন্য ২১ ডিসেম্বর দিন ধার্য করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন