সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই গণহত্যার বিচারে কোনো কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামীম

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৮:২২ পিএম

জুলাই গণহত্যার বিচারে কোনো কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম দৃঢ়তার সাথে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচারে কোনো প্রকার আপস বা ‍‍`কম্প্রোমাইজ‍‍` করার সুযোগ নেই। সোমবার (১২ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া তিন দফা দাবির প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

 তামীম বলেন, জুলাই বিপ্লব শতাব্দীতে এক-দুবার হয়। ১৪০০ শহীদ আমাদের দেশ পুনর্নির্মাণের যে সুযোগ দিয়েছেন, তার অপব্যবহার করলে আমরা ইতিহাসের কাছে দায়ী থেকে যাবো।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মূলত তিনটি দাবি নিয়ে প্রসিকিউশনের দ্বারস্থ হয়। তাদের দাবিগুলো হলো—জুলাই হত্যাকাণ্ডের কোনো আসামি যেন জামিন বা খালাস না পায় তা নিশ্চিত করা; হত্যাকাণ্ডে সহায়তাকারী ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা।

 এবং দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা প্রসিকিউটর তামীম জানান, বিশেষ ট্রাইব্যুনাল গঠন সরকারের দায়িত্ব এবং তারা দ্রুত এই দাবি সরকারের কাছে পৌঁছে দেবেন।সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন মঞ্জুর হওয়া নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা দেন তামীম।

 তিনি জানান, পুনর্গঠিত ট্রাইব্যুনালের দেড় বছরে এই প্রথম মানবিক কারণে একজনকে জামিন দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষের স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী ওই আসামি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হওয়ায় আদালত কঠোর কিছু শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করেছেন।গাজী তামীম আরও যোগ করেন, জুলাই হত্যাকাণ্ডে সহায়তাকারী ব্যবসায়ী বা সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসলে ট্রাইব্যুনাল দ্রুত তদন্ত শুরু করবে এবং তাদেরও বিচারের আওতায় আনা হবে। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় প্রসিকিউশন টিম বদ্ধপরিকর।