মে ২০, ২০২৬, ০১:১৫ পিএম
কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। চাঞ্চল্যকর এই মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই রায় দেন।
এই মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।আরও চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মোট ১৮ জন আসামির মধ্যে ১২ জন আজ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছিল ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর।ওইদিন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দুর্বৃত্তদের আকস্মিক ছুরিকাঘাতের শিকার হন এই সেনা কর্মকর্তা। সেখানে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি নিহত হন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন