জুন ৬, ২০২৬, ০৭:৪৮ পিএম
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামীকাল রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করবেন। এর আগে বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এই দিন নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষ আসামিদের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন।ঘটনাটি ঘটে গত ১৯ মে। স্কুলছাত্রী রামিসা নিখোঁজ হলে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা আসামিদের কক্ষের ভেতরে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু জানান, সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে তারা সক্ষম হয়েছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।আদালতের রায়ের অপেক্ষায় এখন পুরো দেশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন