জুন ৮, ২০২৬, ১১:১৬ এএম
রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসা আক্তারের বাবা হান্নান মোল্লা দাবি করেছেন যে, তিনি ডলার নামের ব্যক্তিকে চেনেন। গত শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই দাবি করেন।রামিসার বাবা বলেন, ডলার নামের এই ব্যক্তি তার মেয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন।
তিনি ধারণা করছেন, সোহেল রানা যখন জেলখানায় ছিল, তখন আইনগত বা আর্থিক সুবিধা পাওয়ার জন্য এটি ছিল তার একটি ছলচাতুরী। এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে বলে তার মনে হয় না।
তিনি বলেন, রামিসা চলে গেছে, যা হয়তো আল্লাহর ইচ্ছা বা সমাজ ব্যবস্থার কারণে হয়েছে। তবে প্রধানমন্ত্রী দ্রুততার সঙ্গে রামিসার বিচারপ্রক্রিয়া শুরু করার যে আশ্বাস দিয়েছিলেন, সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হান্নান মোল্লা আরও জানান, যুব ও ক্রীড়া মন্ত্রী তাকে আইনগত ও স্বাস্থ্যগত বিষয়ে ভাইয়ের মতো সাহায্য করছেন। বিচারক এবং সরকারি আইনজীবীর ভূমিকার প্রশংসা করে তিনি মামলার বিচারকাজ দ্রুত ও একটানা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন