নভেম্বর ১, ২০২৫, ১২:৩৯ পিএম
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিকে নিয়ে একটি ফুলকোর্ট সভা আহ্বান করেছেন। আগামী মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (০১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সভা আহ্বানের বিষয়টি জানানো হয়েছে।সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, আসন্ন এই ফুলকোর্ট সভায় বিচারপতিদের নিজস্ব আলোচনার পাশাপাশি অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের নিজস্ব একটি উচ্চ পর্যায়ের আলোচনামঞ্চ। এই ফোরামে বিচার বিভাগের নীতি-নির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন